সাতক্ষীরায় এবিসিবি নিউজের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ
মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাসের তান্ডবে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ মানুষের জীবন যাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ থাবা বসিয়েছে দেশের অর্থনৈতিক চাকার উপর। সংকটে নিয়ন্ত্রনে সরকার একের পর এক লকডাউন দিয়ে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে যাচ্ছে।
এমতাবস্থায় দেশের সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাত্রার গতি থমকে গেছে। গরিব ও দুঃস্থ অসহায় খেটে খাওয়া মানুষ গৃহবন্দি হয়ে পরিবার নিয়ে মানবতার জীবন যাপন করছেন।
আজ মঙ্গলবার (১১ মে) সকাল ১১টার দিকে সাতক্ষীরা শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন এবিসিবি নিউজের সাতক্ষীরা জেলা কার্যালয়ে গরিব ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে নগদ টাকা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

