রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা অফিস
আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারন করেছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে সোমবার (২৮ মার্চ) এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

