অস্ট্রেলিয়ায় ট্রাকের ধাক্কায় বাংলাদেশী তরুণের মৃত্যু
ডারউইনে গত বুধবারে ট্রাকের ধাক্কায় মারা গেছেন বাংলাদেশী তরুণ স্টুডেন্ট নাসিম বাহাদুরI নাসিমের বয়স প্রায় ২৭ বছর এবং সে সিআইএম-এ মাস্টার্স অফ আইটির ছাত্র ছিল।
সে গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় আসে এবং তার বন্ধুদের সাথে ডুরাক হাইটসে থাকতো। নাসিম বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। সে একজন মেধাবী ছাত্র ও একজন ভালো মানুষ ছিলেন।
হাইওয়েতে বাইপাস পথে ডান পাশে যাচ্ছিল—একটি ট্রাক তাকে ধাক্কা দেয়, মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হন বলে নিশ্চিত করেছে পুলিশ। নাসিম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র, বর্তমানে তার মৃতদেহ রয়্যাল ডারউইন হসপিটালে পুলিশের হেফাজতে আছে।
বাংলাদেশী অস্ট্রেলিয়ান পরিবারের পক্ষ থেকে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।

