Type to search

Lead Story আন্তর্জাতিক

এক্সকে জরিমানা, ট্রাম্প বললেন ইউরোপ ভুল পথে এগোচ্ছে

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) জরিমানা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তীব্র সমালোচনা করেছেন।

ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রকদের এই পদক্ষেপকে তিনি জঘন্য বলে মন্তব্য করেছেন। অনলাইন কনটেন্টের নিয়মকানুন ভঙ্গ করার দায়ে ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রকেরা গত শুক্রবার এক্সকে ১৪ কোটি ডলার জরিমানা করেন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইউরোপ ‘কিছুটা ভুল পথে এগোচ্ছে। এটি খুব খারাপ, সেখানকার জনগণের জন্য খুবই খারাপ। আমরা চাই না ইউরোপ এতটা বদলে যাক।’

তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না, তারা এটা কীভাবে করল। ইউরোপকে আরও বেশি সতর্ক থাকতে হবে।’ ট্রাম্প জানিয়েছেন, সোমবার রাতের মধ্যেই তিনি এই জরিমানার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখতে চান। মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন যে, এ বিষয়ে সাহায্যের জন্য ইলন মাস্ক তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।-রয়টার্স

Translate »