উত্তাল শাহবাগ, মোনাজাতের পর শপথ
জুমার নামাজের পর উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। স্লোগানে স্লোগানে কম্পন উঠছে শাহবাগ মোড়ে। আন্দোলনকারীরা সেখানে জুমার নামাজ আদায় করেন। এরপর হাদিসহ জুলাই যোদ্ধা, নিহত-আহতসহ হাদির জন্য দোয়া করা হয়। এরপর সমস্বরে হাত তুলে শপথ করেন আন্দোলনকারীরা।
শপথে বলা হয়, হাদির খুনিদের বিচার করা না হলে প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেব। প্রয়োজনে আমরা শহীদ হবো। আমরা এদেশ রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব। আমরা শপথ করছি ওসমান হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না।
-মানবজমিন

