Type to search

রাজনীতি

এনসিপিকে ১০টি আসন দেওয়ার খবর নিয়ে যা বলল জামায়াত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসনে ছাড় দিতে রাজি হওয়ার খবর সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ১১ দলের নির্বাচনি আসন নিয়ে সমঝোতা শিগগিরই। এনসিপিকে ১০ আসন দেওয়ার দাবি ‘কাল্পনিক’।
জামায়াতের এই নেতা জানান, তার দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে।
বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাহের এসব কথা বলেন।
এর আগে সকালে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের বিষয়ে তাহের বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেছে- তারা এই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। আমরা বিষয়টিকে স্বাগত জানিয়েছি। -দৈনিক যুগান্তর
Translate »