Type to search

Lead Story রাজনীতি

কেউ আমাকে অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে: জামায়াত আমির 

আমরা সবাইকে সম্মান করি, গালি দিলে আমার কিছু আসে যায়না, তবে লাভ আছে- কেউ আমাকে অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগের উদ্যোগে মতবিরোধ নয়, ‘ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আজকে ইসলামের বিরুদ্ধে অনেক খারাপ ধারণা সমাজকে দেওয়া হয়। যদি ইসলাম কায়েম হয় তাহলে নাকি হাত একটাও থাকবে না, কারণ সবাই তো চুরি করে, অন্তত এক হাত তো চলে যাবে। গালি দিলে আমার কিছু যায় আসেনা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘যে বিষয়ে আমাকে গালি দেওয়া হচ্ছে সে বিষয়ে যদি আমি সম্পৃক্ত না হই, নিশ্চিত আমার গুনাহ মাফ হবে। হাসি মুখে আমি বরণ করে নেব, বরং আমার উপকার হবে।’

তিনি বলেন, ‘আজকে সমাজে মানুষের সম্মান, জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। অনেকে আমাদের ব্যাপারে সমালোচনা করেন কিন্তু আমরা দায়িত্বশীলদের পক্ষ থেকে কাউকে সমালোচনা করা হয়না। মেজাজের ভিন্নতা থাকবেই তবে এ কারণে ভাইকে অস্বীকার করা যাবে না। এক ভাই আমাকে গালি দিলে তাকে গালি দেওয়া যাবে না। আমাদের ধৈর্যের মাত্রা বাড়াতে হবে। তাদের কথায় যুক্তি থাকলে তা নিতে হবে, না থাকলেও বিনয়ী হতে হবে।’

এছাড়াও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়ানোর আহ্বান জানান জামায়াত আমির। এর আগে মিন্টোরোডে সরকারি বাস ভবনে জুলাই নিয়ে প্রদর্শনী পরিদর্শন শেষ জামায়াত আমির অভিযোগ করেন ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি। -দৈনিক ইত্তেফাক

Translate »