Type to search

Lead Story রাজনীতি

নতুন রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই ফখরুলের একটি ছবিসহ এই পোস্ট দেন তিনি।

শফিকুর রহমান ফেসবুকে লেখেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই।.

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় জাতীয় সংসদে। মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ ৮৮ ভোট পেয়ে পরাজিত হন।

নির্বাচন কমিশন ফল ঘোষণার পর সংসদ কক্ষেই মির্জা ফখরুলকে অভিনন্দন জানান বিরোধী দলীয় নেতা। তাকে বুকে টেনে নেন। -যুগান্তর

Translate »