শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল
ঢাকায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। আজ শুক্রবার সকালে ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।
ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদী।
ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। -দৈনিক ইত্তেফাক

