শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৬ ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত হয়। তবে সোমবার বিষয়টি প্রকাশ পায়।

