নওগাঁ ও নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
জেলা প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বালুবোঝাই ট্রাক্টর ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষে ওমর ফারুখ (৩৮) নামের ১ চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সকাল ১০টায় উপজেলার সাপাহার-সরাইগাছী সড়কের বাসুলডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। সাপাহার থানার ওসি তারেকুর রহমান বলেন, পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চালক ফারুখ হোসেনের মৃত্যু হয়েছে। ট্রাক ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিসিবি/এমআই

