বইছে তাপপ্রবাহ ২২ জেলায়, প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছে জনজীবন
রাজধানীসহ দেশের ২২ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছে জনজীবন। কাঠফাটা যে গরম পড়তে শুরু করেছে, তা আরও বাড়তে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, গরমের তীব্রতা এই সপ্তাহে কমার সম্ভাবনা নেই। বরং বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের তীব্রতা বেড়ে মাঝারি থেকে তীব্র হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, পাবনা, সন্দ্বীপ, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান, খেপুপাড়া ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এবিসিবি/এমআই

