মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর
মালদ্বীপে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়। যাদের বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নেই তাদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে।
শনিবার (২১ মে) মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
পর্যটননির্ভর অর্থনীতির দেশ মালদ্বীপে বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে মোট কতজন বাংলাদেশি কর্মী কাজ করছেন তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ৮০ হাজারের মতো প্রবাসীকর্মী দেশটিতে রয়েছেন বলে গত বছরের ফেব্রুয়ারিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
এবিসিবি/এমআই

