Type to search

আন্তর্জাতিক

পান্নুন হত্যা ষড়যন্ত্রের দোষ স্বীকার ভারতীয়ের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত খালিস্তানি আন্দোলনের নেতা মার্কিনি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের দায় স্বীকার করেছেন ভারতের নাগরিক নিখিল গুপ্ত। যুক্তরাষ্ট্রের আদালতে তিনি নিজের দোষ স্বীকার করেন।

এ ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক কূটনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ৫৪ বছর বয়সী নিখিল গুপ্ত গত বৃহস্পতিবার ভাড়াটে খুনি নিয়োগ, খুনের ষড়যন্ত্র ও অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করে নিয়েছেন।

ম্যানহাটানের এক ফেডারেল আদালতে তিনি এ স্বীকারোক্তি দেন। আগামী ২৯ মে নিখিলের সাজা ঘোষণা করা হতে পারে। তার সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আদালত।

সূত্র: এনডিটিভি

Translate »