লিওনেল মেসির কারণেই দল ছাড়ছেন স্কালোনি!
আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর দলকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন লিওনেল স্কালোনি। ৩৬ বছরের খরা কাঁটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন এই মাস্টার মাইন্ড। তবে সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শেষে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন স্কালোনি। তার এই সিদ্ধান্তের পেছনে দলের মহাতারকা লিওনেল মেসি দায় রয়েছে এমনটা দাবী করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক।
এদিকে, গুঞ্জন রয়েছে আর্জেন্টিনার দায়িত্ব ছেড়ে রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি। আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব গ্রহণের জন্য মাদ্রিদ ছেড়ে দিলে স্কালোনিকে কোচ করতে পারে তারা। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
এবিসিবি/এমআই


