Type to search

Uncategorized আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত ঈদুল ফিতর

তিন সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের মধ্যেই মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হলেও মুসলিম অধ্যুষিত পুরো অঞ্চলটিতেই এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে। যদিও, ইরান ছাড়া অন্য আরব দেশগুলো সরাসরি অংশ নিচ্ছে না।

ধর্মীয় রীতি অনুসারে সাধারণত খোলা স্থানে ঈদের নামাজ আদায় করা হয়ে থাকে। তবে, সংঘাত ও ইরানি হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলো বাইরে ঈদুল ফিতরের নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করেছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যমতে, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত মুসল্লিদেরকে যেখানে সাধারণত হাজার হাজার মানুষের সমাগম হয়, এমন ঐতিহ্যবাহী স্থানগুলোতে ঈদুল ফিতরের নামাজ না পড়ার জন্য বলা হয়।

শুধু মসজিদের ভেতরেই নামাজ আদায়ের নির্দেশ দেয় দেশগুলো। -বিবিসি

Translate »