Type to search

জাতীয় বাংলাদেশ

শহিদুল আলমের জাহাজের উপর দিয়ে উড়ে যাচ্ছে সামরিক বিমান

যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছে দিতে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ পাড়ি দিচ্ছে ভূমধ্যসাগর। এই ত্রাণ বহরের একজন সদস্য বাংলাদেশি বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। রোববার (৫ অক্টোবর) উপকূলে পৌঁছানোর কথা থাকলেও আরও দেরি হবে। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি/ভিডিও পোস্ট করে জানাচ্ছেন সেখানকার অবস্থা। এবার শহিদুল আলমের সহযাত্রীরাও দিলেন বার্তা। জানালেন তাদের অভিজ্ঞতা। একজন সহযাত্রী বলেন, আমাদের জাহাজের উপর দিয়ে বেশ কয়েকটি সামরিক বিমান উড়ে যাচ্ছে। যা বেশ অপ্রয়োজনীয়। তারা হয়তো কোনোভাবে আমাদের সম্পর্কে কোনো তথ্য পেয়েছে। আমরা নিশ্চিত নই যে তারা ইসরায়েলি কিনা। তবে আমাদের ধারণা, ভয় দেখাতে তারা এমন করছে। সুমুদের আরেক যাত্রী বলেন, আমরা গাজাবাসীর জন্য ওষুধ ও বেশ কিছু স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে যাচ্ছি। যা আমাদের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে অবস্থানরত এক চিকিৎসক বলেন, আমরা গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের জন্য যাত্রা করেছি। যেন তারা গাজা পুননির্মাণের শক্তি পায়। আমি আশাবাদী যে আমরা খুব শিগগিরই সেখানে পৌঁছব। যদি এই নৌকায় না পারি তবে আরেক নৌকায় পারব। আরেক যাত্রী বলেন, গাজা সম্পর্কে আমি অনেক পড়েছি শুনেছি। কিন্তু যদি সত্যি সেখানে যেতে পারি, তো বিষয়টা অসাধারণ হবে। আমি জানি এটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস, আমরা এটি পুননির্মাণ করতে পারব। আমি বিশ্বাস করি যে এই গণহত্যা শেষ হতে পারে। -দৈনিক ইত্তেফাক
Translate »