Type to search

রাজনীতি

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ইরানে মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (০২ মার্চ) দুপুরে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আলোচনা চলমান থাকা অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক রীতিনীতি বিরুদ্ধ। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না।

একইসঙ্গে ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন তারা।

এসময় অবিলম্বে যুদ্ধ বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউজ বিল্ডিং চত্বরে গিয়ে সমাপ্ত হয়।

এর আগে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে হামলা চালায় ইরানে। চলমান এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ প্রায় শতাধিক নিহত হন। পরে ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চালায়। ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। -ইত্তেফাক

Translate »