খালেদা জিয়াকে এভারকেয়ারে দেখতে গেলেন পুত্রবধূ জুবাইদা রহমান
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার সকাল ১১টা ৫৩ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছান তিনি।
এর আগে লন্ডন থেকে এদিন সকাল পৌনে ১১টায় ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে পৌঁছান জুবাইদা রহমান। চিকিৎসার জন্য শাশুড়ি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকালের মধ্যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। কিন্তু খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে কাতার থেকে না পৌঁছানোর কারণে রোববার খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।-মানবজমিন

