Type to search

সারাদেশ

সাতক্ষীরার আট থানায় ঘরে বসে অনলাইনে জিডি কার্যক্রমের উদ্বোধন করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধি: তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাতক্ষীরায় ৮টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২০ জুলাই রোববার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে এ কার্যক্রমের  শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশী সেবা ডিজিটালাইজেশন ও সহজীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশিত মানের  প্রদানের লক্ষ্যে ইতোপূর্বেই ঘরে বসেই অনলাইনে জিডি করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ।

এক্ষেত্রে একাধিকবার রেজিষ্ট্রেশন করার প্রয়োজন নেই। এই কার্যক্রমের মাধ্যমে দেশের নাগরিকরা এখন ঘরে বসে যেকোন বিষয়ে সাধারণ ডায়েরী করতে পারছেন। যা জনগণের বহুদিনের প্রত্যাশা ছিল। স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী সেবা পৌঁছে দিতে অনলাইন জিডি একটু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিষ্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে।

Translate »