সাতক্ষীরার কুখরালীতে টাবরারডাঙ্গী বায়তুল আমান মসজিদে সিরাত মাহফিল অনুষ্ঠিত
টাবরারডাঙ্গী বায়তুল আমান জামে মসজিদের ইমাম জনাব মোঃ ইব্রাহিম সরদারের সভাপতিত্বে ও সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ইসলামী চিন্তাবিদ মাওলানা রুস্তম আলী তাওহিদীর পরিচালনায় সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাসুলের সিরাতের উপর প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ও মুফাসসিরে কোরআন মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ (পাবনা), দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও ধর্মীয় আলোচক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সাতক্ষীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার শহর আমীর মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার শহর নায়বে আমীর আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার ৬নং ওয়ার্ডের আমীর মোঃ আনারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাসূলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাষ্ট্রীয় কাজে নবীর ভূমিকা ছিলো অপরিসীম।
জাহেলি সমাজে ঘোর অন্ধকার তমসাচ্ছন্য ঘুনে ধরা সমাজকে মোলোট পটন করার জন্য আল্লাহ তায়ালা মুহাম্মদ সাঃ কে মক্কার কুরাইশ বংশে পাঠিয়েছিলেন। এই দিনটা যেমন আনন্দের তেমনি শোকেরও। এইদিনে তিনি মৃত্যু বরন করেছিলেন।
তিনি বলেন, আমাদের রাসুল ইসলাম প্রতিষ্ঠার জন্য সারাজীবন বাতিল অপশক্তির সাথে সংগ্রাম করেছেন তিনি কখনো মাথা নত করেননি আমরা তার উম্মত আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা ইসলামের খেদমত করে যাবো।

