কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় গুলিতে শিক্ষার্থীসহ দুই জন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা হয়েছে। ছাত্র আন্দোলনে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে কমপক্ষে ৯৪টি মামলা হয়েছে যার বেশিরভাগই হত্যার অভিযোগে। ...
যেসব কালাকানুন স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায়, সেগুলো বাতিল করার দাবি জানিয়েছেন সংবাদপত্রের সম্পাদকেরা। একই সঙ্গে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন, সংবিধান সংস্কারে কমিশন, ব্যাংকিং খাত সংস্কারে কমিশন, সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন পর্যায়ে সংস্কারেরও প্রস্তাব করেছেন তাঁরা। মঙ্গলবার ...
মানহানিসংক্রান্ত পৃথক পাঁচটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) মঙ্গলবার এ রায় দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী ...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যাবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে রাতে দিলীপ কুমার আগরওয়ালার গুলশানের অফিসে অভিযান চালায় র্যাবের কর্মকর্তারা। ...