আমেরিকার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জন উদ্দিন (৬২) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় সময় গত শনিবার ভোররাতে আলাবামার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। জন ...
গত ৩ জুন ২০২৩, সকালে ই–পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, ই–পাসপোর্টে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতার পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বাংলাদেশের পাসপোর্টকে পৃথিবীর প্রথম সারির পাসপোর্টের মানে উন্নীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন এম আল্লামা সিদ্দিকী। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বলেন, এ উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াগুলো আরো সহজ ও নিরাপদ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ইতোপূর্বে আরো ২৩টি মিশনে ই–পাসপোর্ট চালু হয়েছে এবং ২৩টি মিশনের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু তাহের মল্লিক বলেন, বাংলাদেশের উন্নয়নে আমরা উদ্বেলিত হই। ই–পাসপোর্ট বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রবাসী বাংলদেশি, ই–পাসপোর্ট চালু উপলক্ষে সফররত বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা এবং হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
গত ২০ বছরের তুলনায় ২০২২ সালে সবচেয়ে বেশি বিদেশি ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেছেন৷ জার্মানিতে যখন দক্ষ বিদেশি কর্মীদের নিজ দেশে অভিবাসনের জন্য উৎসাহিত করার চেষ্টা করছে ঠিক সেই সময়েই বিপুল সংখ্যাক ...
কুয়েতে বাঙ্গালিদের অধ্যুষিত আব্বাসিয়া নামক এলাকার একটি আবাসিক ভবনে (১ জুন) অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা ভবনের চারদিকে ছড়িয়ে পড়লে শ্বাসরুদ্ধ হয়ে তিন জনের মৃত্যু হয় এবং ২ জন গুরুতর আহত হন। দেশটির স্থানীয় ...