Type to search

কমিউনিটি শিক্ষা

অস্ট্র্রেলিয়ায় মর্মান্তিক সডক দুর্ঘটনায় বাংলাদশী ছাত্র নিহত

কমিউনিটি ডেস্ক: স্থানীয় সময় শনিবার রাত ৩:৪৫ মিনিটে এডিলেডের অদূরে প্রাইভেট কার একসিডেন্টে ২০  বছর বয়সী বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়েদ প্রত্যয় এর মর্মান্তিক মৃত্যু হয় (ইন্নানিল্লাহী_অইন্নাইলাইহী_রাজিউন)৷ তার সাথের দুই বন্ধু মারাত্মক আহত অবস্থায় চিকিৎসারত আছেI ঘন কুয়াশার কারণে অন্ধকার হাইওয়েতে জঙ্গল থেকে হটাৎ সামনে ক্যাঙ্গারু চলে এলে ক্যাঙ্গারুকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেI প্রত্যয়ের দুই বন্ধুও বাংলাদেশী শিক্ষার্থী I প্রত্যয় একা পেছনের সিটে বসেছিল I
এক্সিডেন্টের পর তাদের একজনের মোবাইলের ইমার্জেন্সি এলার্টের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রত্যয় কে মৃত অবস্থায় পায় এবং বাকি দুজনকে দ্রুত হসপিটালে নিয়ে যায়।
দুর্ঘটনায় গাড়ির পেছেনের অংশ ভেঙে চেপে যাওয়ায় ভিতরে সিটবেল্ট বাধা প্রত্যয় চাপা খায় I দ্রুত গতির গাড়ি থামাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে গড়িয়ে পাশের ঢালু জমিতে পড়ে I
প্রয়াত প্রত্যয় মাত্র গত ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ থেকে সুন্দর ভবিষ্যতের স্বপ্নে অস্ট্রেলিয়া পাড়ি জমায় I সে কম্পিউটার সাইন্সের স্টুডেন্ট ছিলো I সুন্দর ব্যবহার ও পরুপকারী চরিত্রের জন্য পরিচিতদের মাঝে সে ছিলো অত্যন্ত জনপ্রিয় I এডিলেড কমিউনিটি থেকে প্রত্যয়ের হতভাগা মায়ের সাথে কথা বলা হয়েছে, ছেলের লাশ মায়ের কোলে পাঠাতে কমিউনিটি থেকে সব উদ্যোগ নেয়া হয়েছে I
অস্ট্রেলিয়ার বাংলাদেশী কমিউনিটি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছে ।
Translate »