প্রেসিডেন্ট বাইডেনকে হত্যার হুমকিদাতা গুলিতে নিহত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকিদাতা দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) অভিযানের সময় গুলিতে নিহত হয়েছেন।
এদিকে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল। এর বাইরে এফবিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে মঙ্গলবার ফেসবুকে রবার্টসন হুমকির সঙ্গে অস্ত্রসহ স্নাইপারের ছদ্মবেশের ছবিও পোস্ট করেছিলেন। ওই পোস্টে বুধবার উটাহতে বাইডেনের সফরের কথা উল্লেখ করে তিনি লিখেন, তিনি বাইডেনকে এম২৪ স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করবেন।
এবিসিবি/এমআই

