Type to search

Lead Story আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র 

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা রোববার (৮ মার্চ) পর্যন্ত নবম দিনে গড়লো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে। তবে ইরানি প্রেসিডেন্ট পাল্টা বার্তায় বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না।

এদিকে সর্বশেষ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান, যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবে না।

এর কারণ হিসেবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চায় না যে তাদের ‘প্রতি পাঁচ বছর পরপর আবার ফিরে এসে’ এই সমস্যার মোকাবিলা করার দরকার হোক।

নি:শর্ত আত্মসমর্পণ মানে কী – এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ বলতে তিনি বোঝেন ইরানের আর লড়াই করতে না পারা, কিংবা সামরিকভাবে পুরোপুরি অকার্যকর হয়ে যাওয়া।

এ ছাড়া তেলের দাম নিয়ে ট্রাম্প বলেছেন, দাম প্রথমে বাড়বে, কিন্তু পরে খুব দ্রুত কমে যাবে। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র তাদের একটি পানিশোধনাগার ধ্বংস করেছে।

জবাবে ট্রাম্প বলেছেন, তিনি এ ব্যাপারে ‘কিছুই জানেন না’।

Translate »