গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে আন্দোলন দমন করা যাবে না বললেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার নিজেদের গদি জোর করে ধরে রাখতে বেপরোয়া ও বেসামাল হয়ে উঠেছে। এ জন্য আদালতকে দিয়ে বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানো হচ্ছে। বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে আন্দোলন-সংগ্রাম দমন করা যাবে না।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গায়েবি মামলায় নজরুল ইসলাম আজাদসহ নারায়ণগঞ্জের বিএনপি নেতা মোশারফ মেম্বার, আতাউর মেম্বার, মাসুম শিকারি, মফিজুল ইসলাম, রিপন মেম্বার, আলী হোসেন, যুবদল নেতা ইমরান হোসেন, আসাদ এবং ছাত্রদল নেতা রনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর বিষয়টি নির্যাতন ও হয়রানির নির্মম বহিঃপ্রকাশ বলে বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল।-সমকাল
এবিসিবি/এমআই

