Type to search

Lead Story রাজনীতি

বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পায়নি, কায়দা করে নেয়া হয়েছে: জামায়াত আমির

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে ক্ষমতায় আসেনি; বরং নানা কৌশল ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিগত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ নানা রাজনৈতিক পালাবদল দেখলেও ইসলামি আদর্শভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। এবার বিশেষ করে তরুণ প্রজন্ম পরিবর্তন চেয়েছিল বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, সংস্কার ও পরিবর্তনের পক্ষে বিপুলসংখ্যক মানুষ সমর্থন জানিয়েছে, যা জনগণের মনোভাবেরই প্রতিফলন।-ইত্তেফাক

Translate »