অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা প্রশ্নে দায়ের করা রিট মামলায় আপিলের অনুমতির আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর ফলে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকছে না।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ রিটকারীপক্ষের লিভ টু আপিল খারিজ করে দেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তার দুদিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।
এরপর অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া নিয়ে গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ রিট আবেদনটি করেছিলেন। -দৈনিক ইত্তেফাক

