Type to search

Lead Story রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইলরামাদান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।-দৈনিক ইত্তেফাক

Translate »