Type to search

Lead Story রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭২ হাজার ৫৪৭ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোটগণনা শেষে এ ফলাফল জানা যায়৷ নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনটিতে মোট ৬২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট।

এদিকে, ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল হাকিম বিজয়ী হয়েছেন। অপরদিকে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম জয় লাভ করেছেন। -ইত্তেফাক

Translate »