Type to search

Lead Story আন্তর্জাতিক

গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহত শতাধিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে দুদিনে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (১ আগস্ট) জাতিসংঘের এক কর্মকর্তা এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের একজন কর্মকর্তা গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান প্রাণহানি এবং আহত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে যারা মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গিয়ে নিহত হচ্ছেন।

মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) এর উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, খাদ্য অনুসন্ধান করতে গিয়ে বিপুল সংখ্যক মানুষ নিহত এবং আহত হচ্ছে বলে জানা গেছে।

ফারহান হক বলেন, ‘আমাদের মানবাধিকার সহকর্মীদের মতে, গত দুই দিনেই ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ত্রাণবাহী বহরের পথে বা ইসরাইলি সামরিক বাহিনীর বিতরণ কেন্দ্রের কাছে আরও শত শত মানুষ আহত হয়েছেন।’

‘জরিমানা’ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু না জানিয়ে ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য বাধা এবং রাশিয়ার সংযোগের সমালোচনা করেছেন। তিনি আরও জানান, ‘ভারত আমাদের বন্ধু, বছরের পর বছর ধরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি, যা বিশ্বের সর্বোচ্চ।’

ট্রাম্পের এই হুঁশিয়ারির পর ভারতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়।  বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে ভারতীয় অয়েল কর্পোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল) এবং মাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল (এমআরপিএল) রাশিয়া থেকে কোনো তেল কেনেনি। বরং তারা বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মুরবান ও পশ্চিম আফ্রিকার তেলের দিকে ঝুঁকেছে।

এছাড়া বেসরকারি খাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নয়ারা এনার্জি—যার বড় একটি অংশ রাশিয়ার রসনেফটসহ বিভিন্ন রুশ প্রতিষ্ঠানের মালিকানাধীন—তারা বার্ষিক চুক্তির আওতায় রুশ তেল কিনে যাচ্ছে।

সূত্র: আনাদোলু

Translate »