Type to search

আন্তর্জাতিক

দিল্লিতে কোন হোটেলে থাকছেন পুতিন, প্রতি রাতের খরচ কত?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছেছেন। এই হাই-প্রোফাইল সফরের জন্য গণমাধ্যম ও নিরাপত্তা সংস্থার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নয়াদিল্লির ‘আইটিসি মৌর্য’ হোটেল।

এনডিটিভি জানিয়েছে, পুতিনের আসার আগেই পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হোটেলটি এখন কঠোর নজরদারিতে রয়েছে। ইতোমধ্যেই সমস্ত কক্ষ বুক করা হয়েছে, করিডোর ব্যারিকেড করা হয়েছে এবং প্রবেশপথগুলো সাবধানে পর্যবেক্ষণ করা হচ্ছে। একাধিক সংস্থা হোটেলজুড়ে নিযুক্ত রয়েছে।

8নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেল। ছবি: সংগৃহীত

ডিএনএ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, পুতিন আইটিসি মৌর্য হোটেলের সবচেয়ে বিলাসবহুল ‘চাণক্য স্যুটে’ থাকবেন।

বছরের পর বছর ধরে এখানেই বেশ কয়েকজন বিশ্বনেতাকে আতিথেয়তা দেওয়া হয়েছে। স্যুটটি ৪ হাজার ৬০০ বর্গফুটজুড়ে বিস্তৃত এবং বিলাসবহুল ও ঐতিহ্যে পরিপূর্ণ। এখানে প্রতি রাতের ভাড়া আনুমানিক ৮-১০ লাখ টাকা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চাণক্য স্যুটের সুবিধাগুলোর মধ্যে রয়েছে: ওয়াক-ইন আলমারিসহ মাস্টার বেডরুম, ব্যক্তিগত স্টিম রুম এবং সনা, সম্পূর্ণ সজ্জিত জিম, বিশাল অভ্যর্থনা এবং থাকার জায়গা, ১২ আসনের ডাইনিং রুম, অতিথি কক্ষ, অধ্যয়ন এবং অফিসের জায়গা।-এনডিটিভি

Translate »