ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া-আমিরাত
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান
সোমবার (২ মার্চ) এক ফোনালাপে দুই নেতা এ আহ্বান জানিয়েছেন বলে নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই নেতা মধ্যপ্রাচ্যের ‘দুঃখজনক পরিস্থিতির’ বিষয়ে আলোচনা করেছেন। উভয় পক্ষ রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টায় ফিরে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে ‘একটি সার্বভৌম জাতিসংঘ সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিবিহীন সশস্ত্র আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে রাশিয়া।
রুশ বিবৃতিতে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে ‘একটি সার্বভৌম জাতিসংঘ সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিবিহীন সশস্ত্র আগ্রাসন’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
মস্কোর বরাতে বলা হয়েছে, ‘আমিরাতের প্রেসিডেন্ট বলেছেন, ‘‘সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে না—এ সত্ত্বেও ইরান আমাদের দেশে হামলা চালাচ্ছে, যা সম্পূর্ণভাবে অযৌক্তিক।”

