Type to search

আন্তর্জাতিক

শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে মোদির প্রতি আহ্বান ওয়াইসির

ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) ইকোনমিক টাইমস জানিয়েছে, ওয়াইসি বলেন, ‘দিল্লিতে নরেন্দ্র মোদির যে বোন বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক।’

তিনি উল্লেখ করেন, ‘মহারাষ্ট্রের (বিজেপি) সরকার মহারাষ্ট্র, মুম্বাইয়ের জনগণকে বলছে—আমরা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছি। আরও একজনকে তাড়িয়ে দিন না! মোদি জি’র বোন হিসেবে দিল্লিতে যে বসে আছে- আপনারা কি চান জনাবাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক?’

ভারতের এই নেতা এর আগেও বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সমালোচনা করেন।

ওয়াইসি বিহারের কথা উল্লেখ করে বলেছিলেন, ‘মোদিজি বলেছেন, বিহারে বাংলাদেশি আছে। মোদিজি বিহারে বা সীমাঞ্চল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চল অঞ্চলে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব!’ -ইকোনমিক টাইমস

Translate »