জাতিসংঘের বিকল্প গড়তে চান ট্রাম্প!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তথাকথিত ‘বোর্ড অব পিস’ গঠনের মাধ্যমে জাতিসংঘের বিকল্প একটি আন্তর্জাতিক সংস্থা দাঁড় করাতে চাইছেন—এমন আশঙ্কা জোরালো হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বোর্ডের স্থায়ী সদস্য হতে দেশগুলোর কাছ থেকে এক বিলিয়ন ডলার ফি আদায়ের পরিকল্পনা করা হয়েছে।
এই বক্তব্যের কারণে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প কার্যত জাতিসংঘের বিকল্প একটি কাঠামো দাঁড় করাতে চাইছেন। সনদে বোর্ড অব পিসকে সংঘাতপ্রবণ অঞ্চলে স্থিতিশীলতা, আইনসম্মত শাসন ও টেকসই শান্তি নিশ্চিতের সংস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এরই মধ্যে গাজার পুনর্গঠন ও অস্থায়ী শাসনব্যবস্থা তদারকির জন্য বোর্ডে যোগ দিতে একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার মিসর, তুরস্ক, আর্জেন্টিনা ও কানাডা জানিয়েছে, তারা এই আমন্ত্রণ পেয়েছে। মিসর বিষয়টি বিবেচনাধীন রেখেছে, আর কানাডা আগ্রহ প্রকাশ করেছে।
সূত্র: মিডল ইস্ট আই।

