Type to search

Lead Story আন্তর্জাতিক

একে অন্যের জন্য বোঝা হয়ে উঠেছেন ট্রাম্প-নেতানিয়াহু

গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ইসরাইল প্রত্যাখ্যান করার পর এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প। হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গতকাল হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ের সময় ট্রাম্পকে গাজা ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘আমার ট্রুথ সোশ্যালের পোস্ট দেখুন।’

তবে তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে গিয়ে ওই বিষয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি।

এতে যোগাযোগের ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রাট হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

ঠিক দুই সপ্তাহ আগে নেতানিয়াহু ওয়াশিংটনে এসেছিলেন। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। ওই সফরে তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন।

সেই বৈঠকে সংবাদমাধ্যমের ক্যামেরা প্রবেশের অনুমতি ছিল না। তাদের মধ্যে কী আলোচনা হয়েছিল, সে সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তবে গুঞ্জন রয়েছে, নেতানিয়াহুর কিছু কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে ট্রাম্প বিরক্ত হয়ে উঠেছেন।

ট্রাম্প মনে করছেন, নেতানিয়াহুর অবস্থান তার কাছে নেতিবাচক হিসেবে প্রতীয়মান হচ্ছে।

কিছুদিন আগেও দুই নেতা নিজেদের সমর্থকদের কাছে একই অবস্থানে আছেন—এমন বার্তা দিতে আগ্রহী ছিলেন। কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিকভাবে ট্রাম্প ও নেতানিয়াহু এখন হয়তো একে অন্যের জন্য ‘নির্বাচনি বোঝা’ হয়ে উঠেছেন। অর্থাৎ, একজনের রাজনৈতিক অবস্থান অন্যজনের নির্বাচনি স্বার্থের জন্য সুবিধার বদলে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। -আমার দেশ

Translate »